শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় মে দিবস উপলক্ষে বাম জোটের মানববন্ধন ও মিছিল

রক্সী খান : মহান মে দিবস উপলক্ষে মাগুরায় আজ শনিবার শ্রমিক হত্যা, শ্রমিক ছাটাই বন্ধ ও নিন্ম আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে রেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

দুপুরে শহরের চৌরঙ্গীর মোড়ে মাগুরা জেলা বাম জোটের আহবায়ক ওয়ার্কার্স পার্টির নেতা কাজী ফিরোজ এর সভাপতিত্বে মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা এটিএম আনিসুর রহমান, বাসদ নেতা ইঞ্জিনিয়ার শম্পা বসুসহ অন্যরা। মানববন্ধন শেষে মে দিবস স্মরণে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

 

 

  • সর্বশেষ