শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

শিমুল মাহমুদ: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক এ কথা জানান। ফখরুল বলেন, ম্যাডামকে শারীরিক অবস্থা খুবেই ভালো। উনার আরো পরীক্ষা নিরীক্ষা দরকার সেজন্য আজকে রাতেই হাসপাতালে থাকবেন।

[৩] করোনার কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না কোনো জটিলতা না।

[৪] হাসপাতাল সূত্র জানায়, রাত ১২টা পর্যন্ত সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয় তার। নানা পরীক্ষার সুবিধার্থে রাতে তাকে ভর্তি করা হয়।

[৫] তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে সাত তলায় ৭২০৩ রুমে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। পরে রাত ১০টা ১০ মিনিটের দিকে হাসপাতালে এসে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা।

[৭] এছাড়া হাসপাতালে আসেন, তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. আল মামুন ও ডা. এফ এম সিদ্দিকী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৮] এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

[৯] গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

[১০] গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে। যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়।

[১১] এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। বর্তমানে তিনিসহ চারজন করোনা আক্রান্ত আছেন।

[১২] খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আমরা এডমিশন দিয়ে রেখেছে এই কারণে যে আমাদের আরো কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সে টেস্ট গুলো আমরা কালকে করবো এবং সে টেস্ট রিপোর্ট রিভিউ করে, আমরা আবার উনাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাবো। তিনি বলেন, আসলে আমরা টেস্ট রিপোর্ট গুলো দেখে তারপর ব্যবস্থা নিবো। উনার ফুসফুস খুবে সুন্দর পরিষ্কার আছে।

  • সর্বশেষ