শিরোনাম
◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১১:৪৬ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহাগ হাসান: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী থেকে ১৪ কেজি গাজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, মোঃ ইউসুফ আলী (৩৬) ও মোঃ আফজাল হোসেন (৩৫)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ নাজমুল হক জানান, রবিবার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মুলিবাড়ি থেকে দুই জনকে ১৪ কেজি গাজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়