শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুব্রত বিশ্বাস:পৃথিবীর নতুন ধন-সম্পদ সব ধনীদের কাছে যাচ্ছে

সুব্রত বিশ্বাস: দুর্নীতি থাকলেই সবকিছু অকেজো হয়ে যাবে, তা নয়। মানে দুর্নীতির ভেতরেও অনেক কিছু হয়, পরিবর্তন হয়, পরিবর্তন হচ্ছে বাংলাদেশ। যে দেশে দুর্নীতি আছে সে দেশে পরিবর্তন আটকে থাকে না। লোকেরা যারা দুর্নীতিতে জড়িয়ে থাকে, তাদের ধরে চরম শাস্তির ব্যবস্থা করতে হয়। দুর্নীতি অভিশাপ, কোনো দেশে যদি দুর্নীতি শুরু হয় তবে সেই দেশের অগ্রগতি ভালো হয় না মুষ্টিমেয় লোক ধনী হয় অধিকাংশ লোকই গরিব থাকে, অতিরিক্ত দুর্নীতিগ্রস্ত দেশ মধ্যবিত্তরা মাইর খায় দরিদ্ররাও মাইর খাই, যারা মার খায়নি তারা হচ্ছে পৃথিবীর দরিদ্র দেশের দরিদ্র লোকেরা এতোকিছুর পরেও ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এবং চীন এসব দেশের দরিদ্রদের উন্নতি হয়েছে।

পৃথিবীর নতুন ধন-সম্পদ সব ধনীদের কাছে যাচ্ছে, সেখান থেকে দুই-চার ফোঁটা যেগুলো ছিটকে যাচ্ছে সেগুলোও যদি গরিবরা পায় তাতেই তারা এগিয়েছে। কারণ তারা এতোটাই দরিদ্র যে সে দুই-চার ফোঁটাও তাদের কাজে লাগছে। দারিদ্র বিমোচনে বাংলাদেশের বেসরকারি সংস্থা, ব্র্যাকের দৃষ্টিভঙ্গি হচ্ছে দারিদ্র্য একটি সমস্যা নয়, এটা বহুমাত্রিক সমস্যা। কিছু প্রকল্প আছে যার মাধ্যমে অতি দরিদ্রদের জন্য কাজ করা যায়। অন্য আরেকটি অংশ আছে যারা তাদের চেয়ে কম দরিদ্র। ব্র্যাক অনেক আলাদা ধরনের প্রোগ্রাম করে। এর মধ্যে স্বাস্থ্য-শিক্ষাও রয়েছে। দরিদ্রদের উন্নয়নের জন্য অর্থ যাতে ঠিক মতো খরচ করা হয় সেদিকে দৃষ্টি বেশি দিতে হবে। সব দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর যদি সেটা মনোযোগের সঙ্গে করে তবে অবশ্যই দারিদ্র বিমোচন হয়। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর।

বাংলাদেশের সবচেয়ে এগিয়ে থাকা শহরের মধ্যে একটি ঢাকা, তারপরে চট্টগ্রাম, দুর্নীতির ভেতরেও অনেক কিছু হয়, পরিবর্তন হয়। যে দেশে দুর্নীতি আছে সে দেশে পরিবর্তন আটকে থাকে, ইন্দোনেশিয়ায় সবার জন্য স্কুল এবং অপুষ্টি দূর করার ওপর জোর দিয়েছিলো বলেই ইন্দোনেশিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে এবং দরিদ্রদের অপুষ্টি ও দূর হয়েছে অনেকাংশে, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ অনেক ঘুরে দাঁড়িয়েছে আরও সামনে অগ্রগতি হবে, অনুভূতি হবে আশা করা যায়। লেখক : ব্যবসায়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়