শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুনারুঘাটে র‌্যাবের অভিযান অবশেষে মাদক পাচারকারী রশিদ বিপুল গাঁজাসহ আটক

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক পাচারকারী মোঃ রশিদ মিয়াকে অবশেষে ৩০ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক।

র‍্যাব -৯ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের সাতছড়ি চা বাগানের সামনে থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত পেশাদার মাদক পাচারকারী মোঃ রশিদ মিয়া (৬৫)কে আটক করে।

আটককৃত পাচারকারী হল, মাধবপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত কেলু মিয়ার পুত্র রশিদ মিয়া।

পরে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত রশিদ মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র‍্যাব-৯ । চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী রশিদ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়