শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে ৪৫ কেজিতে মন নেওয়ার অপরাধে ৩ আড়তদারকে জরিমানা

ইউসুফ মিয়া:[২] রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিঁয়াজের মন ৪৫ কেজিতে এ বিষয়ে বিভিন্ন গনমাধ্য‌মে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে বা‌লিয়াকা‌ন্দি উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

[৩] অভিযানে পিঁয়াজের মন ৪৫ কেজিতে নেওয়ার অপরাধে ৩ আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‌বি‌ভিন্ন প‌ত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। বিষয়টি নিয়ে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী তিনজন আড়তদারকে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় জনসাধারণ ও গ্রাম পুলিশদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা করেন। অভিযানে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সদস্যরা। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ