শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণসহ মৃত্যুহার বৃদ্ধিতে সামাজিক দূরত্ব ও মাস্কের ব্যবহারে যত্নশীল হওয়ার আহবান ডা. শারফুদ্দিন আহমেদের

শাহীন খন্দকার: [২] রোববার বিএসএমইউতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ টিকা নিলেন ১ হাজার ৫৯৬ জন।

[৩] উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, করোনাভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোভিড ১৯ এর ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অফথালমোলজি বিভাগের থিসিস পরীক্ষা কার্যক্রম পরিদর্শন কালে এ কথা বলেন। এদিকে সকালে উপাচার্য তাঁর কার্যালয়ে প্রশাসনিক মিটিং এবং জুম এ্যাপস এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা এবং এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন।

[৪] বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ১৮ এপ্রিল চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১৫৯৬ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫১৪ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮২ জন।

[৫] এপর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৩ শত ৬০ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৩ শত ৮৯ জন। এই কেন্দ্রে সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গোল্লা, বিচারপতি মো. মইনুল হোসেন চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডা. আবুল বারাকাত ও তাঁর সহধর্মিনী ড. সাহিদা আখতার, বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয় পার্টি (জেপি) এর সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ।

[৬] এছাড়া বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৭ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৩২ হাজার ৩ শত ৮৯ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১৫ এপ্রিল পর্যন্ত ৯০ হাজার ২ শত ৭ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং করোনা ইউনিটে ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৬৩ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৫ শত ৯৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭ শত ৮৫ জন। বর্তমানে ভর্তি আছেন ২০২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন রোগী।

  • সর্বশেষ