শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউন চলাকালে যশোর শহরের মাইকপট্টিতে ছিনতাই

জাহিদুল কবির: লকডাউন চলাকালে যশোর শহরের মাইকপট্টি হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে থেকে ওবায়দুল্লাহ খান নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা ছিনতাই হয়েছে। ওবায়দুল্লাহ খান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। এঘটনায় ওবায়দুল্লাহ খান ৯৯৯ নাম্বারে ফোন দিলে কোতয়ালি পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার শিকার ওবায়দুল্লাহ খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি জরুরি কাজে শুক্রবার বেলা ১২ টার দিকে শহরের মাইকপট্টি হোটেল হাসান ইন্টার ন্যাশনালের সামনে আসেন। এসময় মুখে মাক্স ও হেলমেট পরা তিন ছিনতাইকারি মোটর সাইকেলে এসে অস্ত্রের মুখে তার কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারিরা মোটর সাইকেল যোগে হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে দিয়ে লাল দিঘির পাড় হয়ে চিত্রা সিনেমা হলের সামনে দিয়ে শহরের দিকে পালিয়ে যায়। ওবাদুল্লাহ খান জানান, এ সময় শহরে তেমন কোন লোক ছিলো না। শহর ছিলো ফাঁকা। আর শুক্রবার সবাই জুম্মার নামে ব্যস্ত ছিলেন। এ সুযোগ ছিনতাইকারিরা কাজে লাগায়। ঘটনার পর ওবায়দুল্রাহ খান ৯৯৯ এ ফোন দিলে কোতয়ালি পুলিশ ঘটনাস্থলে যেয়ে বিষয়টি তদন্ত করেন।

এব্যাপারে কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়