শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইফতারে রাখুন স্বাস্থ্যকর পেঁপে কলার স্মুদি

ডেস্ক রিপোর্ট : [২] পেঁপে কলার স্মুদি একটি আশ্চর্যজনক স্বাস্থ্যকর পানীয়। যা গরমে আপনাকে স্বস্তি দেবে। আর সারাদিন রোজা রাখার পর শরীর ঠাণ্ডা করার পাশাপাশি বাড়তি পুষ্টি যোগাবে। এছাড়াও এতে ব্যবহৃত অন্যান্য উপাদান আপনার সারাদিনের ক্লান্তি দূর করতেও সাহায্য করবে।

[৩] এই পানীয় আপনার শরীর ও মনকে সতেজ করে বাড়তি এনার্জি যোগাতে সহায়তা করবে। আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই স্মুদিটি। আর খুব কম সময়ে এটি তৈরি করা যায়। এই রমজানে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন মজাদার আর স্বাস্থ্যকর পেঁপে কলার স্মুদি। খুব সহজে বানিয়ে নিতে জেনে নিন রেসিপিটি-

[৪] উপকরণ: পেঁপে এক কাপ, কলা ২ টি, নারকেল দুধ এক কাপ, মধু এক টেবিল চামচ, বাদাম গুঁড়া এক টেবিল চামচ, কোকো পাউডার এক টেবিল চামচ,বরফ কয়েক টুকরো, পানি প্রয়োজন মতো।

[৫] প্রণালী: পেঁপে এবং কলাগুলো ছোট টুকরো করে কাটুন। এবার সব উপকরণ ব্লেন্ডারের জারে নিয়ে নিন। সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে উপরে আরো কিছু বরফ দিয়ে দিন। চাইলে উপরে কোকো পাউডার বা চকলেট সস দিয়ে সাজিয়ে দিতে পারেন। আবার এভাবেই পরিবেশন করতে পারেন মজাদার পেঁপে কলার স্মুদি।ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়