শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালে স্মার্ট ওয়াশিং মেশিন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন

প্রযুক্তির যুগে ফোন, ল্যাপটপের মতো দিন দিন উন্নত হচ্ছে দৈনন্দিন ব্যবহারের জিনিস। ওয়াশিং মেশিন ব্যতিক্রম নয়। আরও আধুনিক, আরও স্মার্ট হচ্ছে এই যন্ত্রগুলো। যত আধুনিক হচ্ছে, ততই মানুষের প্রয়োজন বাড়ছে। যত প্রয়োজন বাড়ছে, ততই আধুনিক হচ্ছে যন্ত্রপাতি। তাই এখন, অর্থাৎ ২০২৬ সালে ওয়াশিং মেশিন কিনতে গেলে পুরনো দিনের যন্ত্র কিনবেন না। তাতে নিরর্থক হাজার হাজার টাকা খরচ হবে। এর পাশাপাশি কাপড় কাচার যন্ত্র কেনার সময়ে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে।

ওয়াশিং মেশিন কেনার সময়ে কী কী জিনিস মাথায় রাখবেন?

advertisement

মেশিনের ধারণ ক্ষমতা : ওয়াশিং মেশিন কেনার সময়ে প্রথম যে বিষয়টি দেখা উচিত, তা হলো মেশিনের ধারণ ক্ষমতা। অর্থাৎ এক বারে কতখানি জামাকাপড় ভরা যায়। নানা মাপের মেশিন হয়। তার ওপরে দাম নির্ভর করে। সাধারণত ‘কিলোগ্রাম’ -এ মাপা হয়। এক বা দু’জনের সংসারে ৬-৭ কেজির মেশিন চলে যায়। ৪-৫ জনের পরিবারে ৭-৮ কেজির মেশিন কিনলেই চলবে। তার চেয়ে বেশি দরকার পড়লে ৮-১০ কেজির যন্ত্র লাগবে।

মোটরের ধরন : মেশিন কেমন চলবে, তা নির্ভর করে মোটরের ধরনের ওপর। এখন ইনভার্টার মোটর বেরিয়েছে বাজারে। সেগুলো ব্যবহার করলে এক দিকে যেমন বিদ্যুৎ খরচ কম হবে, অন্য দিকে আওয়াজ কমবে, তা ছাড়া মোটরের মেয়াদও বেশি।

advertisement

মেশিন ঘোরার শব্দ : বাথরুমে বা রান্নাঘরে অথবা খাওয়ার ঘরেই আজকাল ওয়াশিং মেশিন রাখা হয়। ফলে ছোট জায়গায় মেশিনের আওয়াজ আরও বেশি কানে লাগে। এমন মেশিন কিনবেন, যেটিতে শব্দ তুলনামূলকভাবে কম হয়। তাতে বিরক্তির উদ্রেক হবে না।

আধুনিক ফিচার : ফোন-ল্যাপটপের মতো নানা ধরনের প্রযুক্তির উদ্ভাবন হয়েছে কাপড় কাচার মেশিনেও। নিজের ফোন বা ঘরের ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত রাখতে পারবেন। কত পরিমাণ সাবান প্রয়োজন, তা মেশিনই নির্ধারণ করে দেবে। নিজে নিজেই মেশিন পরিষ্কারের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার আরও কিছু নিদর্শন পাওয়া যাবে নতুন ফিচারে। সে সব নিজের প্রয়োজন মতো দেখে কিনতে পারেন।

advertisement

ধোয়ার ধরন : কোনো ক্ষেত্রে ৪৫ মিনিটের জন্য কাপড় কাচতে পারবেন, কোনো ক্ষেত্রে আবার একবার ঘুরিয়ে কেচে নিতে পারবেন। কখনও অন্তর্বাস বা দামি কাপড় কাচবেন, কখনও জিন্‌স বা বাইরের ব্যাগ কাচবেন। কোনও দিন শুধু গরম পানির ভাপ প্রয়োজন, কোনো দিন দাগ তোলার জন্য অনেকখানি কসরত করতে হবে। আপনাকে সমস্ত প্রয়োজনের মতো ফিচার আছে কি না, সব দেখে নিয়ে তার পরই কিনবেন।

মনে রাখবেন, যে কোনো ফিচারই যে আপনার কাজে লাগবে, তা কিন্তু নয়। যতটুকু প্রয়োজন, ততটুকুই কিনুন। আধুনিক যে ধাপগুলোর প্রয়োজন, সে দিকে বিশেষ নজর দিন। লোভ সংবরণ না করতে পেরে নানা বৈশিষ্ট্যসহ যন্ত্র কিনে ফেললে অর্থহীন খরচ হবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ