শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারে স্বাস্থ্যসম্মত রকমারি শরবতের রেসিপি

সাজিয়া আক্তার: সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতারে মন সব-সময় ঠান্ডা জাতীয় খাবার খেতে মন চায়। সাধারণত ইফতারে শরবত থাকা খুবই পরিচিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বাসা বা বাড়িতে তৈরি শরবত সবচেয়ে ভালো হয়। এতে কোনো কৃত্রিম উপাদান থাকে না বলে স্বাস্থ্যের জন্য উপকারী। রোজায় ক্লান্তি দূর করতে কয়েকটি স্বাস্থ্যসম্মত শরবতের রেসিপি তুলে ধরা হলো :

লেবুর শরবত :

উপকরণ : ১টি কাগজি লেবু, স্বাদমতো চিনি, লবণ সামান্য, পরিমাণমতো পানি ও কয়েকটি বরফ কুচি।

প্রস্তুত প্রণালি : প্রথমে লেবু থেকে রস বের করে নিতে হবে। এবার অন্যান্য সকল উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে একটি বাটিতে রাখুন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এখন বরফ টুকরো সহ পরিবেশন করুন শরবত।

শসার শরবত :

উপকরণ : ২৫০ গ্রাম শসা, আধা টেবিল চামচ ধনেপাতা কুচি, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো এবং পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে শসা ভালো করে ছিলে নিতে হবে। তারপর বিচিগুলো ফেলে শসা টুকরো টুকরো করে নিন। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।

তরমুজের শরবত :

উপকরণ : ৪০০ গ্রামের মতো তরমুজ, ২ টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, ২ চা চামচ লেবুর রস ও কয়েক টুকরো বরফ।

প্রস্তুত প্রণালি : তরমুজ খোসা ছাড়িয়ে বিচি ফেলে শুধু লাল অংশটুকু নিন। ছোট ছোট টুকরো সকল উপকরণ মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। এখন পরিবেশনের সময় তরমুজের ছোট ছোট টুকরো গ্লাসের ওপরে ছড়িয়ে দিন।

  • সর্বশেষ