শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় বালুর মধ্যে পুতে রাখা নিহত যুবকের পরিচয় মিলছে, অটো জব্দ, গ্রেপ্তার ১

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় বালুর মধ্যে পুতে রাখা নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত অটো চালক আলমগীর হোসেন (৩৯) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের পুত্র ।

[৩] অটো চালক আলমগীর গত ৪ এপ্রিল নতুন অটোরিক্সাসহ নিখোঁজ হয়। পরের দিন তার ভাই হুমায়ূন কবির ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে মঠাবড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান সোমবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] ওসি মাসুদুজ্জামান বলেন, নিহত আলমগীরের অটো রিক্সাটি সোমবার ভোর রাতে উপজেলার বড়মাছুয়া এলাকার একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

[৫] তিনি আরও জানান, উপজেলার বড়শৌলা গ্রামের নান্না মৃধার ছেলে ও ফকির হাটের অস্থায়ী বাসিন্দা মজিবর মৃধা তার সহযোগিরা মিলে কৌশলে অলমগীরকে অটো রিক্সাসহ অপহরণ করে মঠবাড়িয়ায় এনে শ্বাসরোধ করে হত্যা করে। ওই অটো রিক্সাটি ঘাতক মজিবর মৃধার ছোট ভাই আরিফ কে দিলে সে উপজেলার বিভিন্ন সড়কে ভাড়া হিসেবে চালাতো।

[৬] এদিকে ফকিরহাট থানার ওসি সাইদুর রহমান জানান, আলমগীর নিখোঁজ হওয়ার ঘটনায় তার ভাই মোঃ হুমায়ুন বাদী হয়ে গত শুক্রবার একই জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সিদ্দিক খার দুই পুত্র আবুল খান জুয়েল (৪৫) ও শান্তু (২৮) এর বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। ইতোমধ্যে আবুল হোসেন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) দুপুরে মঠবাড়িয়ার মুসল্লী বাড়ি নামক স্থানের ইউসুফ হাওলাদারের নির্মানাধীন ভবনের মেঝে বালুতে গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় পুতে রাখা লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়