শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তঃজেলা ছিনতাইকারীর সদস্য জালালসহ ৪ জন গ্রেফতার

রাজু চৌধুরী : [২] আন্তঃজেলা ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ।

[৩] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে জালাল আহম্মেদ জাবেদ (২৫) নামে এই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছোরা উদ্ধার করা হয়।বিভিন্ন জেলায় অবস্থান করে ঘুরে ঘুরে ছিনতাই করে আটককৃত এই ছিনতাইকারী।
শনিবার (২৭ মার্চ) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'জালাল আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য। তাকে রাত ১১.৩০ টায় দেওয়ানহাট এলাকার মিঠাগলি ওয়েল ফুডের সামনে থেকে গ্রেফতার করা হয়।

[৪] এই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা জব্দ করা হয়। ওসি মহসীন জানান, সে বিভিন্ন জেলায় যায়, সেখানে সুযোগ বুঝে টার্গেট করে ছিনতাই করে অন্যত্র পালিয়ে যায়। এভাবেই পরিকল্পনা করে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে সে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৭ টি মামলা রয়েছে।'

[৫] এদিকে পৃথক একটি অভিযানে দুইটি ছোরাসহ আরও তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাফায়েত হোসেন ইমন (২০), মোঃ রিফাত (১৯) ও রমজান আলী লাবু (১৯)।

[৬] ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাতের বিরুদ্ধে আরও ২ টি এবং ইমন ও লাবুর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়