শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালবাহী জাহাজ আটকে দুই দিন ধরে সুয়েজ খালে যানজট

লিহান লিমা: [২] বিশ্বের অন্যতম ব্যস্ততম জলপথ সুয়েজ খালে ২ লাখ ২০ হাজার টন মাল ধারণক্ষমতা সম্পন্ন বিশাল একটি মালবাহী জাহাজ আড়াআড়ি আটকা পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এশিয়া ও ইউরোপ মহাদেশকে সংযুক্তকারী এই জলপথে যানযটের ঘটনা অত্যন্ত বিরল। আল জাজিরা

[৩]মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার পথে ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত জাহাজটি প্রতিকূল আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। এতে বৃহস্পতিবার পর্যন্ত ওই এলাকায় আটকা পড়ে ১৫০টি মালবাহী জাহাজ।

[৩]এভারগ্রিন নামের এই জাহাজটিকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য অনেকগুলো টাগ বোট কাজে লাগানো হয়েছে। কিন্তু এটিকে সরাতে কয়েকদিন লেগে যেতে পারে এমন আশঙ্কাও কাজ করছে। জাহাজের মালিক এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন। জাহাজ বিশেষজ্ঞরা বলছেন, যদি আগামী ২৪-৪৮ ঘন্টায়ও এটি দূর না হয় তবে কিছু শিপিং ফার্মকে বাধ্য হয়ে আফ্রিকার দঞ্চিণাঞ্চলের রুট ব্যবহার করতে হবে।

[৪]এই ঘটনায় মার্কিন অপরিশোধিত তেলের দর পূর্বের দিনের চেয়ে প্রতি ব্যারেলে ১.৮১ ভাগ ও ব্রেন্টের দর ১.৪৬ ভাগ হ্রাস পেয়েছে।

[৫]দেড়শ বছরেরও বেশি পুরানো ১৯৩ মিটারের এই খালটি দিয়ে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের প্রায় ১০ শতাংশ পণ্য পরিবহন হয়। ২০২০ সালে প্রায় ১৯ হাজার জাহাজ সুয়েজ খাল দিয়ে চলাচল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়