শিরোনাম
◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যৌবন নেই, কিন্তু অভিজ্ঞতা আছে’ বললেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: এখন যৌবন নেই, কিন্তু অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা দিয়ে তরুণদের সহায়তা করতে পারি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (০১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি ঘোষিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কথায় আছে, বাঘ বুড়ো হলেও বাঘের থাবা বুড়ো হয় না। আমরা বুড়ো হয়ে গেলেও আমাদের থাবা যে বুড়ো হয়নি তা মনে রাখতে হবে।

এসময় আলাপ-আলোচনা কিংবা সভা-সমাবেশ করে নয়, যুদ্ধ করে সরকার হটানোর ডাক দেয় বিএনপি নেতারা। তারা বলেন, যুদ্ধ ছাড়া যেমন দেশ স্বাধীন হয়নি, তেমনি যুদ্ধ ছাড়া সরকারও সরানো যাবে না।

অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দেন বিদেশি দূতাবাসের কয়েকজন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের চলমান কর্মসূচির সমালোচনা করে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বলেন, আলাপ-আলোচনা করে দাবি আদায় করা যাবে না।

তিনি বলেন, আলোচনা অনেক করেছি, এসব রাবিশ; এবার অ্যাকশনের কথা বলেন। কী করলে, কিভাবে এই সরকার থেকে পরিত্রাণ পাওয়া যাবে, পরিকল্পনা করতে হবে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের উদ্দেশ্য করে শাহজাহান ওমর বলেন, আপনারা কী আলোচনা করেন আমি বুঝি না। আমি একজন সৈনিক, আমি জানি কিভাবে যুদ্ধ করতে হয়। এই সরকারের বিরুদ্ধে যুদ্ধের কোনো বিকল্প নেই, যেমন কুকুর তেমন মুগুর হতে হবে।

যুদ্ধের জন্য প্রস্তুতির বিকল্প নেই মন্তব্য করে দলের স্থায়ী কমিটির নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ ছাড়া স্বাধীনতা আসেনি, যুদ্ধ ছাড়া গণতন্ত্রও পাওয়া যাবে না। সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়