শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর মৃত্যুর খবর এখনো জানেন না আইসিউতে চিকিৎসাধীন ডা. শারমিন

নিউজ ডেস্ক : শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) স্বামী ডা. আল মাহমুদ সাদ ইমরান খানকে নিয়ে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিতে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ডা. আল মাহমুদ সাদ ইমরান খানসহ আটজন। গুরুতর আহত হন ডা. অন্তরাসহ ১৮ জন।

ডা. শারমিন আক্তার অন্তরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) রয়েছেন।

এদিকে সিলেটে ভয়াবহ বাস দুর্ঘটনার কথা মনে হলে আঁতকে ওঠেন আহতরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহনেওয়াজ ও শামীমসহ আহতরা দুঃসহ সেই স্মৃতির কথা ভুলতেই পারছেন না বলে জানান।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনায় আহত মোট ১৮ জন হাসপাতালে ভর্তি হলেও দুই নারীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তারা দুজনই ঢাকার বাসিন্দা ছিলেন এবং তাদের কোমরসহ বিভিন্ন জায়গায় একাধিক ভাঙা ও গুরুতর জখম আছে।’

দুটি বাসে সংঘর্ষের ঘটনায় আটজন নিহত হওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এসআই লোকমান হোসেন বাদী হয়ে দুর্ঘটনাকবলিত দুই বাসের চালকদের আসামি করে মামলাটি করেন। সেই সাথে ক্ষতিপূরণ হিসেবে একটি আর্থিক পরিমাণও মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। জাগোনিউজ

  • সর্বশেষ