শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৯, সুস্থ ৮২৮

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক বিজ্ঞপ্তিতে জানান, এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৭৪ জন এবং শনাক্ত হলেন ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন। ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ৮২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।

[৩] এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্তের হার ৩.১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৫৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৫৪ শতাংশ। দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।

[৪] এরমধ্যে আরটি-পিসিআরের পরীক্ষা হচ্ছে ১১৭টি, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহীত হয়েছে ১২ হাজার ৬৯৮টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭৪৮ টি।

[৫] এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪ টি। এরমধ্যে সরকারিভাবে ৩০লাখ ৬৯ হাজার ১৬১ টি ও বেসরকারিভাবে পরীক্ষা হয়েছে ৯ লাখ ২ হাজার ৩৬২টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৮ জন।

[৬] এ পর্যন্ত পুরুষ ৬ হাজার ৩৩৫ ও নারী ২ হাজার ৩৯ জন মারা গেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৫.৬৫ ও নারী ২৪.৩৫ শতাংশ। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামে ২ জন রাজশাহীতে ২ জন খুলনাও রংপুরে ১জন করে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন ১৬জন ও বাড়িরেত ২জন।

 

  • সর্বশেষ