শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম ব্যয়ের চলচ্চিত্রকে স্টুপিড বললেন শাকিব খান, চলচ্চিত্রশিল্পেরও একই প্রশ্ন তার কাছেও

ইমরুল শাহেদ: ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির একটি অনুষ্ঠানে ১০০ ছবি নির্মাণের ঘোষণাকে ‘স্টুপিড’ বলেছেন অভিনেতা শাকিব খান। তিনি পরোক্ষে তার প্রতিপত্তি প্রকাশ করে বলেছেন, একশ’টা বাজে সিনেমার দরকার নেই। ইন্ডাস্ট্রি বাঁচাতে একটি ভালো সিনেমাই যথেষ্ট।’ তিনি বলেন, ‘আমার ১০০/৫০০ ছবির দরকার নেই। একটা ভালো ছবিই ঘুরিয়ে দিতে পারে ইন্ডাস্ট্রির চাকা।

অনেকেই জানেন, আমার এমনও অনেক ছবি আছে যেটা এক মাস চালিয়ে ছয় মাসের লোকসান পুষিয়ে নেন হল মালিকরা। আমাদের সেই ছবিটি দরকার। আমার ছবি শুধু চালার সাগরিকায় চলবে, সেই স্বপ্ন এখন আর দেখলে হবে না। সঙ্গে প্যারিসের স্বপ্নটাও দেখতে হবে।’ প্যারিসের স্বপ্ন দেখার মধ্যে দোষের কিছু নেই। ঢাকার চলচ্চিত্রের জন্য প্যারিস নতুন কোনো বিষয় নয়। প্রশ্ন হচ্ছে, কারো উদ্যোগকে স্টুপিড বলার অধিকার শাকিব খান রাখেন কিনা। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চারটি ছবির ঘোষণা দিয়েছিলেন। তার মধ্য থেকে নির্মিত হয়েছে মাত্র একটি। পাসওয়ার্ড-২, ফাইটার এবং প্রিয়তমা হিমেল নির্মিত হয়নি। সিনেমা হলকে ডিজিটাইস করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। গণমাধ্যমে তা প্রকাশ হওয়া পর্যন্তই শেষ। শাকিব খান অভিনীত কোনো ছবি কি ২৯ শোতে ২৯ শো হাউজফুল দিতে পেরেছে? পারেনি। পপি-ওমর সানি অভিনীত কুলি এবং রুবেল-তামান্না অভিনীত ভন্ড - এ দুটি ছবি সপ্তাহের ২৯ শোই হাউজফুল দিয়েছে। এসব ছবির কোনো অভিনেতা বা অভিনেত্রী বলেনি প্রদর্শন ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য একটি ছবিই যথেষ্ট। শাকিব খান অভিনীত কোনো ছবি কি রুপবান, রংবাজ বা বেদের মেয়ে জোসনার ব্যবসাকে অতিক্রম করতে পেরেছে?

ইলিয়াস কাঞ্চন একবার বলেছিলেন, শাকিব খান নিজেকে সুপারস্টার দাবি করেন। যদি তাই হয় তাহলে তার সময়ে সিনেমা হলের সংখ্যা কমছে কেন? লক্ষ্য করলে দেখা যাবে এই একশ’ ছবি নির্মাণের জন্য যাদের নাম ঘোষিত হয়েছে, শাকিব খান তাদের হাতেই তৈরি হয়েছেন।

একজন নির্মাতা বলেন, ‘শাকিব খান কোটি টাকা নিয়ে চলচ্চিত্রে আসেননি। এখান থেকে উপার্জন করেই বাড়ি-গাড়ি করেছেন। সম্পদের মালিক হয়েছেন। চলচ্চিত্রশিল্পের দুর্দিনে তিনি কি করেছেন? তিনি তো ১০ জন নির্মাতাকে ডেকে নিয়ে বলতে পারতেন, এই শিল্প থেকে অনেক পেয়েছি। আপনারা আমার পারিশ্রমিক হ্রাস করে অন্তত দশটি বাণিজ্যিক ছবি নির্মাণ করেন, যা দিয়ে প্রদর্শন ব্যবসাকে টিকিয়ে রাখা যাবে। যে কলা-কুশলীরা বেকার জীবন যাপন করছেন, তারা অন্তত কারো সহায়তার দিকে তাকিয়ে না থেকে কাজ করে পরিবার নিয়ে বাঁচতে পারবে।’

আরেক জন নির্মাতা বলেন, ‘শাকিব খান অন্যের দিকে না তাকিয়ে নিজের ক্যারিয়ারের দিকে তাকান, তাতে আপনার আয়-রোজগার বাড়বে।’

  • সর্বশেষ