শিরোনাম
◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রশান্ত কুন্ডু:[২] পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয় করায় তাদের জরিমানা করা হয়।

[৩] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্রর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরিশালের বন্দর থানাধীন চরমোনাই বাজার এলাকায় একটি বেকারিসহ ৮ প্রতিষ্ঠান থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

[৫] পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজিব স্টোরের স্বত্বাধিকারী মো. মোসলেম, গ্রামীন টেলিকমের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন, খান স্টোরর স্বত্বাধিকারী মো. মাহাবুব খাঁন, ভাই ভাই কসমেটিকসের স্বত্বাধিকারী মো. ইউনুচ বেপারী, সিকদার বেকারীর স্বত্বাধিকারী মো. বজলুর রহমান, সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সবুজ, মেসার্স সততা স্টোরর স্বত্বাধিকারী মো. জামাল ও গাজী লাইব্রেরি এন্ড ভ্যারাইটিজ স্টোরর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

[৬] অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম সহায়তা করে।

  • সর্বশেষ