শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

মাসুদা ইয়াসমিন: [২] সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আজাহার শাওন (২৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত আজাহার শাওন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। সে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) এর বিবিএ ডিপার্টমেন্ট এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। সে রাজধানীর উত্তরায় পরিবারের সাথে থাকতো বলে জানা গেছে।

[৪] নিহতের বন্ধু সঞ্জয় গাঙ্গুলি জানান, আজাহার শাউন আশুলিয়ার একটি কারখানায় চলতি মাসের ১ তারিখে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার রাতে কাজ শেষে মোটরসাইকেল যোগে রাজধানীর উত্তরায় বাসায় ফিরছিলেন আজাহার শাওন। একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ব্রিজ এলাকায় পৌছালে একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৫] আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জিয়াউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। কিন্তু শাওনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক কার্ভাড ভ্যানটি চিহ্নত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়