শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইলে ফোনে গান শুনতে গিয়ে ট্রেনের নিচে যুবক

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে মোবাইলে গান শুনতে শুনতে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত শিপন পাল (২৮) উপজেলার বায়তুল আমান এলাকায় রেলপথের পাশে বস্তিতে থাকতেন। তার বাবার নাম শাহজাহান পাল।

এলাকাবাসী বলছেন, মোবাইলে ফোনে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শিপন।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়