শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার জিরো পয়েন্ট থেকে ৯০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক ৩

শরীফা খাতুন শিউলী: [[২] খুলনায় প্রায় শত কোটি টাকার সাপের বিষসহ তিনজন পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

[৩] বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশোনুল ফিরোজ জানান, মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে প্রায় শত কোটি টাকা মূল্যের দুর্লভ সাপের বিষসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে।

[৪] র‌্যাব সূত্রে জানা যায়, ‌সুদৃশ্য ছয়টি কন্টিনারে ১২ পাউন্ড সাপের বিষসহ তিনকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনটি তরল ও তিনটি পাউডার অবস্থায় রয়েছে সর্পবিষ। উচ্চপর্যায়ের মাদক সেবন বা প্রস্তুতকাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে এ বিষ। কন্টিনারে মেইড ইন ফ্রান্স লেখা। পাচার চক্রের সাথে তাদের চুক্তি হয়েছিল এই সংবাদটির প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ ধরণের বিষের এক পাউন্ডের বাজার মূল্য সাত কোটির অধিক, সে হিসেবে ১২ পাউন্ডের দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে যতটুকু জানতে পেরেছি- ফ্রান্স থেকে এনে অন্য কোথাও পাচার করাই ছিল ওদের উদ্দেশ্য।

[৫] আটককৃতরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবলার ফরিদপুরের মোঃ ইব্রাহিম প্রামানিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়