শিরোনাম
◈ আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি ◈ নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে  ◈ বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে, আ.লীগ নয়: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্তে¡ বিশ্বাসী এবং এ তত্তে¡র অনুসারী বলে সবক্ষেত্রে গন্ধ খুঁজে। বিএনপির অপমৃত্যুতো সেদিনই হয়েছে, যেদিন তারা সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ। অশুভ শক্তি সরকার হঠানোর চক্রান্তে লিপ্ত। চালাচ্ছে অপপ্রচার ও গুজব। খুঁজছে চোরা গলি।

[৩] তিনি বলেন, করোনার আঘাত মোকাবেলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন, তারাই পরাজিত হয়েছেন। করোনা সংকট মোকাবেলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ী বীর হিসেবেই শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।

[৪] ওবায়দুল কাদের বলেন, রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে। কিন্তু এসব মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমন্ডলে। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের অবিরাম প্রয়াস তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। কেউ দলীয়-শৃঙ্খলার উর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। দলের জন্য কেউ বোঝা হতে চাই না। কেউ দলীয় শৃঙ্খলার উর্ধ্বেও নয়।

[৫] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে। দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা। দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে। কথায়, আচরণে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে। ঐক্যবদ্ধতার শক্তি দিয়ে জয় করতে হবে আগামীর চ্যালেঞ্জ।

[৬] শনিবার তাঁর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়