শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গি গোষ্ঠীর উদ্দেশে ইরাকের প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারী

তাবাসসুম সুইটি: [২]ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘রাজধানী বাগদাদে বৃহস্পতিবার যে ঘৃণ্য বোমা হামলা হয়েছে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যারা ইরাকের নিরাপরাধ জনগণের রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং যা তাদের জন্য বিপর্যয় বয়ে আনবে।’ বিবিসি

[৩]ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাইয়ারান স্কয়ারের ওই জোড়া বোমা হামলায় ৩২ জন নিহত ও অন্তত ১১০ জন আহত হয়েছে। উগ্রপন্থী আইএস এক টুইটার বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির শিয়া সম্প্রদায়ের মানুষদের হত্যার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়েছে বলে জানা যায়।

[৪]২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় তাদের হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পরে ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ-আশ-শাবি ইরাকে উগ্রপন্থীদের বিরুদ্ধে সফল অভিযান চালায় এবং ইরাকে সন্ত্রাসী হামলা অনেকাংশে কমে যায়। উল্লেখ্য, দেশটিতে ২০২১ সালের প্রথম আত্মঘাতী বোমা হামলা এটি। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়