শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। তবে ধ্বংসাবশেষ বা বিস্ফোরণের প্রভাবে আবুধাবিতে হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরব আমিরাত সরকার এক বিবৃতিতে এ হামলাকে ‘জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এ ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমিরাত সংরক্ষণ করে।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমিরাতের নিরাপত্তা বাহিনী। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ