শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর ম্যাচে লাল কার্ড মেসির, মেসিদের ২-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিলবাও (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে দুইবার এগিয়ে যাওয়ার পরও জিততে পারলো না বার্সেলোনা। রোমাঞ্চ ছড়ানো ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মেসিদের ২-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাথলেতিক বিলবাও।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল আর্জেন্টাইন কিংবদন্তি মেসিকে। রেফারির শেষ বাঁশি বাজানোর আগে লাল কার্ড দেখেন মেসি। মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত তৃতীয় মিনিটে তৃতীয় গোল হজম করে বসে রোনাল্ড কোম্যানের দল। সেই গোল আর শোধ করতে পারেনি তারা। রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মেতে ওঠে বিলবাও। শেষবার তারা এই শিরোপা জিতেছে ২০১৫ সালে আর বার্সা জিতেছে ২০১৮ সালে।
সূত্র- বিডি-প্রতিদিন

  • সর্বশেষ