শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১৭ মার্চ

রায়হান রাজীব: [২] করোনাভাইরাস মহামারির কারণে এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারি মাসে হচ্ছে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ মেলা।

[৩] এরআগে, রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের মধ্যখানের খোলা জায়গায় এই মেলা হতো।

[৪] ১৯৯৫ সাল থেকে ১ জানুয়ারি মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়। বেশ কিছু বছর ধরেই আলাপ চলছিল, ঢাকার উত্তরপূর্ব প্রান্তে নির্মাণাধীন পূর্বাচল নামে সরকারি আবাসন প্রকল্পের একটি স্থায়ী ভেন্যুতে এটিকে সরিয়ে নেয়া হবে।

[৫] ইপিবি বলেছে, পূর্বাচলে চীনের সহায়তায় বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ বছরই সেখানে প্রথমবারের মতো বাণিজ্য মেলা আয়োজন করা হবে তিন মাস সময়সূচি পিছিয়ে। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ