শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:০৩ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন অনুযায়ী দিহানের যে সাজা হবে তা মেনে নেবে পরিবার, বললেন দিহানের মা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর হত্যা স্কুলের ‘ও’লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের (১৭)ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ফারদিন ইফতেখার দিহানের পরিবার আইনজীবী নিয়োগ করেনি। তারা আইন অনুযায়ী অপরাধীর শাস্তি চান। বিচারে দিহানের অপরাধী প্রমাণ হলে যা সাজা হবে তা মেনে নেবেন দিহানের পরিবার।

আজ শনিবার (০৯ জানুয়ারি) দিহানের পরিবার এসব কথা বলেন। দিহানের বাবা সদ্য অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার আবদুর রউফ সরকার। তিন সন্তানের মধ্যে দিহান সবার ছোট। আরটিভি নিউজ

দিহানের মা সানজিদা সরকার বলেন, পুলিশ দিহানকে গ্রেপ্তার করেছে। আনুশকা নূর আমিনের হত্যার বিষয়ে ফরেনসিক রিপোর্ট আছে। আইন অনুযায়ী দিহানের যে সাজা হবে তা মেনে নেবে পরিবার।

দিহানের মেঝো ভাই নিলয় সরকার বলেন, ঘটনার দিন বাসা ফাঁকা ছিল। এই সুযোগে দিহান তার বান্ধবীকে বাসায় নিয়ে এসেছিল। তবে আনুশকা নামে মেয়ের সঙ্গে প্রেম করতো গত দুদিনে আমরা তার বন্ধু-বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছি।

এরআগে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন শেষে হত্যার বিচারের দাবিতে আনুশকারের বাবা আল আমিন আহম্মেদসহ স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন। ওই মানববন্ধনে আনুশকারের বাবা দাবি তুলেছেন, এই হত্যার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা বের করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। আমি বারবার বলেছি মেয়ের জন্ম ২০০৩ সালে। পাসপোর্ট দেখিয়ে বলেছি মেয়ের বয়স ১৭। কেন তাকে ১৯ বানানো হলো?

অন্যদিকে আনুশকারের মা বলেন, থানায় মামলা দিতে গেলে দিহানসহ চারজনকে আসামি করার কথা বলা হয়। কিন্তু পুলিশ কেন একজনকে আসামি করল, সেই প্রশ্ন কিশোরীর মায়ের।

  • সর্বশেষ