শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:০৩ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামালগঞ্জে গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন

আল-হেলাল: [২] শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।

[৩] ছাতক উপজেলার নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শনকালে সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী এবং ছাতক উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধিগন। একইদিন বিকেল ৪ টায় জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রাম এবং বেহেলী ইউনিয়নের বাগহাটি গ্রামে মুজিববর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

[৪] এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ানুল ইসলাম এবং সহকারী কমিশনার মো. রিফাতুল হক। জেলা প্রশাসক দুইটি ইউনিয়নের মোট ৬১ টি ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি ঘরগুলোর উপকারভোগীগণের সাথে সরাসরি কথা বলেন এবং ঘর নির্মান কাজে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এসময় তিনি নির্মান কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে নির্মান কাজ সম্পাদন এবং গুণগত মানসম্পন্ন নির্মানসামগ্রী ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ