শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে ৩ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটে ৩ লক্ষ ৭ হাজার ৫‘শ ৯০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে।২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের ৯ উপজেলায় ২‘শ ২৫টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে ২‘শ ৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করবেন।

[৩] মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান।

[৪] প্রেস কনফারেন্সে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, মুশফিকুর রহমানসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] প্রেস কনফারেন্সে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া গুরুত্ব ও টিকা দানের পদ্ধতি উল্লেখ করেন।বাংলাদেশে বর্তমান সময়ে হাম-রুবেলা রোগের বিস্তারিত তুলে ধরেন। সকলকে নিজ নিজ জায়গা থেকে হাম-রুবেলার টিকা দানের গুরুত্ব প্রচার করার আহবান জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়