শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসিফ নজরুল: সংবিধান সমুন্নত রাখতে হলে দায়িত্বও সবাইকে ঠিকমতো পালন করতে হবে

ড. আসিফ নজরুল: সরকারি কর্মকর্তারা রাস্তায় নেমে বা মিটিং করে বঙ্গবন্ধুকে অবমাননা করার প্রতিবাদ করেছেন। তারা যুক্তি দেখিয়ে বলেছেন বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে জাতির পিতা, তাদের দায়িত্ব হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখা। খুব ভালো কথা। তাদের ধন্যবাদ জানাই। আশা করি সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব তারা অন্যান্য ক্ষেত্রেও পুরোপুরি পালন করবেন। সংবিধান ও আইন অনুসারে...ভুয়া নির্বাচন, রাষ্ট্রের সম্পত্তি লুট, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সম্পদ পাচার সম্পূর্ণ নিষিদ্ধ ও অবৈধ।
এসব প্রতিরোধ সরকারি কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়-দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে জনগণের সেবা করা, তাদের অধিকার রক্ষা করা। সংবিধান সমুন্নত রাখতে হলে এসব দায়িত্বও সবাইকে ঠিকমতো পালন করতে হবে। এভাবে বঙ্গবন্ধুকেও আরও সম্মানিত করা যাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়