শিরোনাম
◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় হাওরখাল বিল থেকে মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্বপন দেব: [২] শনিবার(২৮ নভেম্বর) দুপুরে হাওরপারের কানুনগো বাজারে এলাকাবাসী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা মানববন্ধন করেছেন।

[৩] হাওরখাল (বদ্ধ) জলমহালের ওপর সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমবায় সমিতির হাইকোর্টে রিট মামলা নং-১৫৬১/১৮ এর মাধ্যমে মাধবকুন্ড মৎস্যজীবী সমবায় সমিতির ইজারা বাতিল ও আপিল মামলায় উচ্চ আদালত কর্তৃক স্থিতাবস্থা জারির পরও আইন লংঘন করে প্রভাবশালীরা বাঁধ কেটে পানি কমিয়ে মাছ লুট করছে।

[৪] এসময় বক্তারা বলেন, হাকালুকির মৎস্যসম্পদ জলদস্যুদের হাতে জিম্মি। সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতি জলমহালটির বৈধ ইজারাদার। হাওরখাল বিলের মাছ আহরণের উপর উচ্চ আদালতের স্থিতাবস্থা রয়েছে।

[৫] আদালতে এ বিষয়ে আগামী ১০ ডিসেম্বর শুনানীর দিন ধার্য রয়েছে। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মাধবকুন্ড মৎস্যজীবী সমবায় সমিতির দস্যুরা মাছ লুট করছে। এভাবে মাছ লুট বন্ধ করতে জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

  • সর্বশেষ