শিরোনাম
◈ টানা ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং নিষিদ্ধ, না মানলে লাইসেন্স বাতিল: বিআরটিএ ◈ ইউরোপিয়ান নারী ফুটবলে বা‌র্সেলোনা জিত‌লো চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা  ◈ হ‌্যা‌রি কেইনের কল‌্যা‌ণে ছয়  বছর পর জার্মান কাপ জিত‌লো বায়ার্ন মিউনিখ ◈ দেশজুড়ে বাড়ছে নৃশংস হত্যা-ধর্ষণ, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ ◈ আমার বাবা মনসুর আ‌লি খান এক চোখ ঢেকে  ৭০ রান করেছিলেন, কলকাতায় এসে আবেগঘন  সাইফ আ‌লি খান ◈ লাল, গোলাপি ও সাদা ব‌লের  ক্রিকেটের নিয়মে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে আইসি‌সি! ◈ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ◈ ম্যানচেস্টার সিটি ছাড়তেই পেপ গা‌র্দিওলা‌কে কো‌চের প্রস্তাব দি‌লো রোনাল‌দোর আল নাসর ◈ হোয়াইট হাউজের সামনে ফের গোলাগুলি, বন্দুকধারী নিহত ◈ যে ৩ জেলায় রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্কবিহীন ক্রেতার কাছে বাদাম বিক্রি করছেন না মিজানুর

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় ধাপের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রচার-প্রচাণা শুরু হয়েছে দিনাজপুরের হিলিতে। এরি মধ‍্যে ভিন্নধর্মী প্রচারণা করতে দেখা গেছে হিলি বাজারের বাদাম বিক্রেতা মিজানুর রহমানের। তিনি বুকে একটি সাইন বোর্ড ঝুলিয়ে বাদাম বিক্রি করছেন। যেখানে লেখা রয়েছে ‘মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া বিক্রয় নিষিদ্ধ।’ রাইজিংবিডি

মংলা বাজারের মিজানুর রহমানকে দেখা যায় প্রতিদিন সন্ধ্যা থেকে হিলি বাজারে ঠেলাগাড়ি করে অলিগলিতে ঘুরে গরম গরম বাদাম বিক্রি করতে। সন্ধ‍্যা থেকে রাত ১১ টা পযর্ন্ত তার এই ব‍্যবসা। গত কয়েক দিন থেকে হিলিতে শুরু হয়েছে করোনাকে ঠেকাতে প্রশাসনিক অভিযান। আর বাদাম বিক্রির মাধ‍্যমে এই অভিযানে সহায়তা করছেন মিজানুর। এর আগে তিনি নিজেও মাস্ক ব‍্যবহার করেননি বা অন‍্যকেও পরতে বাধ্য করেননি। আজ তিনি নিজেই মাস্ক পরে, অন‍্যকেও মাস্ক ব‍্যবহার করতে বলছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হিলি বাজারে বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করতে দেখা যায় এই মিজানুর রহমানকে। কথা হয় মিজানুর রহমানের সাথে। তিনি রাইজিংবিডিকে বলেন, দেশে আবারও করোনা আয়ছে। ইউএনও স‍্যার পৌর মেয়র বার বার কউছে, মাস্ক ছাড়া কেউ ব‍্যবসা করবেন না। তাই আমার তো আর বড় দোকান নাই, তাই বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করছি। মুখত মাস্ক থাকলে তাকে বাদাম দেছি, আর যার মুখত মাস্ক নাই তামাক বাদাম দেছি না।’

বাদাম কিনতে আসা আবু হাসনাত রাইজিংবিডিকে বলেন, বাদাময়ালা মিজানুর রহমানকে ধন্যবাদ জানায়, তিনি করোনা মোকাবিলার ভাল একটা উদ‍্যোগ নিয়েছেন।

হিলি বাজারের লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, তার বুকে লিখা সাইন বোর্ড দেখে, অনেকের মাস্ক ব‍্যবহারে উৎসাহি হয়ে উঠেছে।

এ বিষয়ে হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত রাইজিংবিডিকে জানান, করোনা ভাইরাসকে প্রতিহত করতে মাস্ক ব‍্যবহারের অভিযান আমাদের চলমান রয়েছে। বাজারে একজন বাদাম বিক্রেতা যেভাবে মাস্ক ব‍্যবহারের প্রচার চালিয়ে যাচ্ছে, তার জন‍্য ঐ বাদাম ব‍্যবসায়ী মিজানুর রহমানকে ধন্যবাদ জানাই। বাজারে যারা ব‍্যবসায়ীরা আছেন, তারা সকলেই যেন এই মিজানুরের মতো মাস্ক ব‍্যবহারের উদ‍্যোগ নেয়। তাহলে আমরা সহজেই প্রাণঘাতী করোনা ভাইরাসের মোকাবিলা করতে পারবো।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম রাইজিংবিডিকে জানান, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে মাস্ক ব‍্যবহারের অভিযান চলছে। গত দুই দিনে মাস্ক ব‍্যবহার না করায় ১৭ জনকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব‍্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়