শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাট-বল হাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাতাতে চান সৌম্য

নিজস্ব প্রতিবেদক: [২] আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের হয়ে অবদান রাখতে চান জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। অথচ অনেকদিন ধরেই ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এবার ব্যাট-বল হাতে টি-টোয়েন্টি কাপ মাতাতে চান সৌম্য।

[৩] পাঁচটি দল নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৪ নভেম্বর। যেখানে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন সৌম্য। আজ অনুশীলন শেষ গণমাধ্যমকে তিনি জানান, “যেহেতু এখন বল করি অবশ্যই বলটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি।

[৪] না অবশ্যই, যে কোনো টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। তো আমার নিজেরও একটা লক্ষ্য আছে। তো চেষ্টা করব যে ওই লক্ষ্যটা ফুলফিল করার এবং দল হিসেবেও আমাদের এবছর অনেক ভালো হয়েছে। যদি এখন আমি বোলিংও করি, বোলিং যখনই করব চেষ্টা করব বোলিং পারফরম্যান্সেও যেন ওইভাবে নিজের পারফর্মটা বোলিংয়ের উপরও পাশাপাশি ব্যাটিং তো আছেই। মূলত আমি ব্যাটিং করি।

[৫] সৌম্য আরো বলেন, নতুন টুর্নামেন্ট তো ভালো করার চেষ্টা করব এবং আমাদের এবছর যে টিমটা হয়েছে অবশ্যই অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো, আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। না প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স ভালো ছিল না। তো অবশ্যই এবার চেষ্টা করব যে ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারি।

[৬] এছাড়া জয় যেহেতু শুরু থেকেই খেলতে পারছেন না তাই দলের কম্বিনেশন নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি। সৌম্য বলেন, না আমরা, আসলে অনুশীলন শুরু হওয়ার পরে এটা মনে হতো তাহলে একটা কথা ছিল যে আমরা শুরুতেই তাকে পাইনি।

[৭] তো ওইভাবেই এখন গোছানো হচ্ছে বাকি যারা আছে তাদেরকে নিয়ে। এমন না তো যে একটা ম্যাচ খেলার পর কোভিড টেস্টে ধরা পড়ছে, তখন একটা ব্যালেন্সের সমস্যা হতো। যেহেতু শুরু থেকেই ছিল না তো নতুনভাবে তৈরি করছে বা ওইভাবেই হবে আরকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়