শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আট কোটি ভোট পেয়ে বাইডেন রেকর্ড করলেও তিন-চতুর্থাংশ ট্রাম্প ভোটার মনে করেন নির্বাচনে ‘জোচ্চুরি’ হয়েছে

লিহান লিমা: [২] এখনো চলছে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। বৃহস্পতিবার পর্যন্ত গণনা হওয়া ১৫ কোটি ৫৫ লাখ ভোটের মধ্যে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৮ কোটির কাছাকাছি ভোট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৬০ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন। ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬টি, ট্রাম্প পেয়েছেন ২৩২টি। ডেইলি মেইল

[৩]তবে ট্রাম্প ও তার মিত্ররা নির্বাচনের বৈধতা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। বেশ কয়েকটি ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে ফলাফল স্থগিত, পুর্নগণনা ও ৩ নভেম্বরের পর আসা পোস্টাল ভোট গণনা বাদ দিতে মামলা করেছে রিপাবলিকান প্রচারণা শিবির।

[৪]এদিকে মনমাউথের নতুন একটি সমীক্ষায় উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়া ৭৭ শতাংশ ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কিছু কিছু রাজ্যে জালিয়াতির হওয়ার কারণেই বাইডেন নির্বাচনে জিতেছেন। মাত্র ১১ শতাংশ ট্রাম্প ভোটার মনে করেন নির্বাচন স্বচ্ছ হয়েছে এবং ৪ শতাংশ এখনো মনে করেন ফলাফল বদলে যেতে পারে।

[৫]রয়টার্স/ইপসসের চালানো ভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, ৫২ শতাংশ রিপাবলিকান বিশ্বাস করেন ট্রাম্পেই একমাত্র নির্বাচনে জয়ের আইনী বৈধতা রয়েছে। বুধবারের চালানো এই জরিপে আরো উঠে আসে, ৬৮ শতাংশ রিপাবলিকান বলেছেন, তারা বিশ্বাস করেন ট্রাম্পই নির্বাচনে সত্যিকারের বিজেতা কারণ নির্বাচনে ‘জালিয়াতি’ হয়েছে।

[৬]দুইটি সমীক্ষায়ই দেখা গিয়েছে, টুইটে বার বার ট্রাম্পের উল্লেখ করা ‘চুরিকরা’, ‘সাজানো’, ‘জালিয়াতিপূর্ণ’ নির্বাচন শব্দটিই উচ্চারণ করছেন ট্রাম্পের ভোটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়