শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যামেরনে স্কুলে হামলায় ৬ শিশু নিহত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ক্যামেরনে একটি স্কুলে প্রবেশ করে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি করছে। এতে কমপক্ষে ৬ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮ জন। মানবজমিন

এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার অস্ত্রধারীরা বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে ওই স্কুলে উপস্থিত হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুম্ভ শহরে তখন দিনের প্রায় মধ্যভাগ। এ সময় সেখানে হামলা করে দুর্বৃত্তরা। এতে কিছু ছেলেমেয়ে স্কুলটির দ্বিতীয় তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি।

  • সর্বশেষ