শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এল ক্লাসিকোয় বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক : [২] মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল কোচ জিনেদিন জিদানের কাছে বার্সা কোচ কোমানের হার, অধিনায়ক সার্জিও রামোসের কাছে অধিনায় লিওনেল মেসির হার, সর্বোপরি লা লিগার বর্তমান চ্যাম্পিয়র রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার হার।

[৩] বিগত খেলার ব্যর্থতার রেশ কাটাতে এল ক্লাসিকোই সঠিক মঞ্চ, কোচের এই দেখানো পথে আলো ছড়ালেন সার্জিও রামোস ও তার সতীর্থরা। ম্যাচের শুরুতেই তাদের আঘাতের পাল্টা জবাব অবশ্য দিয়েছিল বার্সেলোনা ঠিকই, কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরলো জিনেদিন জিদানের দল।

[৪] ক্যাম্প ন্যুয়ে শনিবার মৌসুমের প্রথম ক্লাসিকোয় ৩-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। ফেদে ভালভেরদের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আনসু ফাতি। বিরতির পর রিয়ালের অন্য দুটি গোল করেন সার্জিও রামোস ও বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ।

[৫] এই ম্যাচের আগে কাদিস ও শাখতারের বিপক্ষে রিয়ালের পরাজয়ের সেই হতাশা ঝেড়ে ফেলে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে বেনজেমার বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভালভেরদে।

[৬] রিয়ালের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি। তিন মিনিটি পরই পাল্টা জবাব বার্সেলোনার এবং গোলদাতা সময়ের সেনসেশন ফাতি। বার্সেলোনার জার্সিতে ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের এটি ত্রয়োদশ গোল, এবারের লিগে চতুর্থ। আর ক্লাসিকোয় কাতালান ক্লাবটির এটি ৪০০তম গোল।

[৭] আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে পরপর দুই মিনিটে উভয় পক্ষ দারুণ দুটি সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ ফাতির কোনাকুনি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচে রিয়াল। দুই মিনিট পর তার ক্রস ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন ফিলিপে কৌতিনিয়ো। ৬৩তম মিনিটে রামোসের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ডি-বক্সে বার্সেলোনা ডিফেন্ডার লংলে রিয়াল অধিনায়কের জার্সি টেনে ধরলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

[৮] শেষ দিকে এক মিনিটের মধ্যে ব্যবধান বাড়ানোর দারুণ তিনটি সুযোগ নষ্ট হয় রিয়ালের। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে রিয়ালের পক্ষে বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন লুকা মদ্রিস। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ