শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পাশে থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

শাহানুজ্জামান টিটু: [৩] নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত করোনাসহ জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করবে। দলীয় নেতাকর্মীদের মামলা সংক্রান্ত সহায়তার জন্য লিগ্যাল এইড কমিটিও করেছে জেডআরএফ।

[৪] শুক্রবার বিকেলে উত্তরায় একটি রেস্টুরেন্টে জেডআরএফের উপ কমিটির প্রস্তুতি সভা হয়। পরে নেতৃবৃন্দ বিএনপি প্রার্থী এসএমএ জাহাঙ্গীর হোসেনের সাথে মতবিনিময় করেন।

[৫] সভায় উপস্থিত ছিলেন- জেডআরএফের উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সদস্য সচিব ডাঃ একেএম মাসুদ আকতার জিতু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, পেশাজীবী মাহিদ উদ্দিন ভুঁইয়া, ডাঃ পারভেজ রেজা কানন, অধ্যাপক ড. আবুল হাসনাত মো: শামীম, খান মোঃ মনোয়ারুল ইসলাম, ডাঃ ফাহিম আহমেদ চৌধুরী, দবির উদ্দিন তুষার, ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, প্রকৌশলী মাহবুব আলম, এসএম গালিব, ডাঃ রাকিব উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, ডাঃ গালিব হাসান প্রিতম, ডাঃ লাবিদ রহমান, ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক শাকিল, আপেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

[৬] সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত যার যার অবস্থান থেকে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে জেডআরএফ‘র উদ্যোগে লিফলেট বিতরণ শুরু করেছেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ