শিরোনাম
◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ণ অপসারণে পুলিশের অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি ঃ [২] বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস, ট্রাক ও মোটরসাইকেল থেকে এ সময় ৮ শতাধিক হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়।

[৩] পরে সেখানে উচ্চ মাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এ সব অবৈধ হাইড্রোলিক হর্ণ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৪] অভিযানে এ সময় নেতৃত্ব দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

[৫] তিনি বলেন, গাড়ী চালকদের হাইড্রোলিক হর্ণ ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। শব্দ দুষণকারী এই হর্ণ অপসারণে পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি গাড়ী চালকদের এ সময় হাইড্রোলিক হর্ন পরিহারের পরামর্শ দেন। পরে সেখানে হাইডোলিক হর্ণ যাতে আর কেউ ব্যবহার না করেন সেজন্য উপস্থিত বাস মালিক সমিতির ড্রাইভার হেলপারদের শপথ বাক্য পাঠ করানো হয়।

[৬] এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ