শিরোনাম
◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ওসি সারোয়ার জাহান

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. সারোয়ার জাহান শনিবার (৩ অক্টোবর) পাকুন্দিয়া থানায় যোগদান করেন।

[৩] দেশ সেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন কৃতিত্বপূর্ণ কর্ম সম্পাদন করায় বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ও তিনি পাকুন্দিয়া থানাতেও পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকুন্দিয়া এবং বাজিতপুর থানায় দায়িত্ব পালনকালে মো. সারোয়ার জাহান ১০ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।

[৪] এর মধ্যে বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পাঁচবার এবং পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পাঁচবার এ নিয়ে ১০বার তিনি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।

[৫] এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কার প্রদান করা হয়েছেন।

[৬] পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর মো. সারোয়ার জাহান বলেন, পাকুন্দিয়া থানাকে দালাল ও হয়রানিমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চাই। সেবার মহান ব্রত নিয়ে জনসাধারণকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। থানায় সেবা নিতে এসে কাউকে কোন টাকা-পয়সা দিতে হবে না।

[৭] পাকুন্দিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য জিরো টলারেন্স নীতি এবং বিট পুলিশিং প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে মো. সারোয়ার জাহান বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষকে মানবিক পুলিশিং সেবা দেয়াই হচ্ছে আমার দৃঢ অঙ্গীকার। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়