শিরোনাম
◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা-মদিনা-কুয়েতসহ বিমানের ৬ রুটের ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস জানায়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের কারণে বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

  • সর্বশেষ