শিরোনাম
◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেইমার ও কৌতিনহোকে নিয়ে ব্রাজিল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তাতে রয়েছেন দলের প্রাণভোমরা নেইমার। এছাড়া থিয়াগো সিলভা ও ফিলিপ কৌতিনহোও জায়গা পেয়েছেন স্কোয়াডে। তবে দুই অভিজ্ঞ ফুলব্যাক মার্সেলো ও দানি আলভেজের জায়গা হয়নি।

[৩] তিতের জন্য সবচেয়ে বড় খবর লম্বা ইনজুরি শেষে অবশেষে পছন্দের গোলরক্ষক আলিসন বেকারকে ফিরে পেয়েছেন। রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রদ্রিগোকে দলে ডেকেছেন। তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসের ১৯ বছর বয়সী তরুণ ডিফেন্ডার গাব্রিয়েল মেনিনো। জায়গা হয়নি বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া আর্থুর মেলোর।

[৪] করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষে আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল। ইউরোপের দলগুলো নেশন্স লিগ খেলতে এরমধ্যেই মাঠে নেমেছে। এবার কাতার বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে শুরু করতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার দলগুলো। বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার মিশন। আগামী ৮ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে নেইমাররা।
[৫] তবে এ ম্যাচদুটি হওয়ার কথা ছিল গত মার্চে। করোনাভাইরাসের ছোবলে দুই দফায় স্থগিত হওয়ার পর অবশেষে অক্টোবরে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

[৬] ব্রাজিল দল - গোলরক্ষক: আলিসন বেকার,ওয়েভারতন, সান্তোস ।

ডিফেন্ডার: দানিলো, গাব্রিয়েল মেনিনো, রেনান লোদি,আলেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস ,ফেলিপে, রদ্রিগো কাইয়ো।
মিডফিল্ডার : কাসেমিরো, ফাবিনহো, ব্রুনো গিমারেজ, দগলাস লুইস, এভারতন রিবেইরো, ফিলিপে কৌতিনহো ।
ফরোয়ার্ড: নেইমার, এভারতন, গাব্রিয়েল জেসুস,রদ্রিগো রবার্তো ফিরমিনো,রিশার্লিসন। - ডেইলি স্টার

  • সর্বশেষ