শিরোনাম
◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসে ঘটেছে একবারই, একই ম্যাচে তিন জোড়া ভাই

স্পোর্টস ডেস্ক : ১৮ সেপ্টেম্বর শুক্রবার এক অনন্য ও বিরল রেকর্ডের সাক্ষী হয়েছিল বিশ্ব ক্রিকেট। ১৯৯৭ সালের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামে জিম্বাবুয়ে। তবে, জিম্বাবুয়ের স্কোয়াড দেখে চোখ কপালে উঠেছিল সবার। উঠবেই না কেন, একাদশে তিন জোড়া ভাইকে মাঠে নামিয়েছিল আফ্রিকার দলটি। ক্রিকেটের প্রায় ১৫০ বছরের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা আগে বা পরে আর কখনো ঘটেনি।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচে জিম্বাবুয়ের জয়ের পথ তৈরি করেছিলেন ফ্লাওয়ার ভাইদের ছোটজন, ওপেনার গ্র্যান্ট ফ্লাওয়ার। দুই ইনিংসেই দৃষ্টিনন্দন সেঞ্চুরি (১০৪ ও ১৫১) হাঁকান তিনি। যদিও তাঁর ভাই অ্যান্ডি ফ্লাওয়ার ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি; করেন ৮ ও ২০ রান। -- ডেইলি ক্রিকেট

অন্যদিকে, আরেক ওপেনার গ্যাভিন রেনি দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ফিফটি তুলে নেন। তাঁর ভাই মিডিয়াম পেসার জন রেনি বল হাতে উইকেটের দেখা না পেলেও ব্যাট হাতে খেলেন ৩৮ রানের এক ইনিংস। ম্যাচে স্ট্র্যাং ভ্রাতৃদ্বয়ের অবদানও কম ছিল না। অলরাউন্ডার পল স্ট্র্যাং প্রথম ইনিংসে ৪২ রান করার পাশাপাশি বাঁহাতি পেসার ভাই ব্রায়ান স্ট্র্যাংয়ের সঙ্গে মিলে দুই ইনিংসে শিকার করেন ৮টি উইকেট।

এমনকি সেই টেস্টে দলের দ্বাদশ খেলোয়াড় অ্যান্ডি হুইটাল ছিলেন মিডল অর্ডার ব্যাটার গাই হুইটালের চাচাতো ভাই। পুরো দলজুড়েই ছিল পরিবারের আবহ। ক্রিস কেয়ার্নসের অপরাজিত ৭১ রানের লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। তবে জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি ইতিহাসে অমর হয়ে আছে জিম্বাবুয়ের এই অভূতপূর্ব রেকর্ডের জন্য।

  • সর্বশেষ