শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহ অন্তরীণ থেকে খালেদা জিয়াকে মুক্ত করাই এক নাম্বার কাজ: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] সরকারের নির্বাহী আদেশে আরো ৬ মাস খালেদা জিয়ার সাজা স্থগিত করার সরকারি প্রজ্ঞাপন জারির পর ভার্চুয়াল সভায় এমন্তব্য করেন বিএনপি মহাসচিব।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমার কাছে যা মনে হয়, বড় একটা সংকট সৃষ্টি হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে গৃহ অন্তরীন হয়ে থাকা। সে গণতন্ত্রের নেত্রী, দীর্ঘকাল তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বিদেশে আছেন বাংলাদেশে ফিরে আসা গণতন্ত্রের জন্যে বেশি প্রয়োজন এবং লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেগুলোকে দূর করা।

[৪] স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে কী হচ্ছে? আজকে বাংলাদেশে যে বৈষ্যম, মানুষের মানবাধিকার লঙ্ঘন, ভোটের অধিকার হরণ, সংবাদপত্র-মত-ব্যক্তির স্বাধীনতা সব কিছু হরণ করা হয়েছে। আওয়ামী লীগ ও তার সুবিধাভোগী শ্রেণির দ্বারা পরিচালিত হচ্ছে। এই সরকারের গণতন্ত্রের সব কিছুকে হরণ করেছে।

[৫] স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বেগম জিয়াকে মুক্ত করলে গণতন্ত্রের মুক্তি আসবে। কিন্তু সেই মুক্তি কী করতে হলে আমাদেরকে কৌশল নির্ধারণ করতে হবে। কি করে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্তায় নামতে পারবো, আন্দোলন করতে হবে।

[৬] জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, গণতন্ত্র, আইনশাসন পুনরুদ্ধার করার প্রয়োজনে গণবিস্ফোরণ ঘটাতে হবে।এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।

[৭] বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এখন বাংলাদেশে অনুবীক্ষণ কিংবা দুরবীক্ষণ কোনটা দিয়েই বাংলার গণতন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে না। গণতন্ত্র তো দূরের কথা, ভোটের নিশ্চয়তাই নেই। এই অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত হওয়া জরুরি।

[৮] মঙ্গলবার বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশন(বিএনআরসি) এর উদ্যোগে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়