শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিক খান: নারীবাদের অন্যতম উদ্দেশ্য হলো পোশাকের স্বাধীনতা

আতিক খান: আমার দেখা অন্যতম সেরা দুইটা ছবি। মা আর ছেলের স্বর্গীয় কিছু মুহূর্ত। ঢাকার পল্টন ময়দানে মা ঝর্ণা আক্তার, ছেলে শেখ ইয়ামিন সিনানকে (১১) কবি নজরুল ক্রিকেট একাডেমির ক্রিকেট ক্লাসে নিয়ে এলো কোচের অনুপস্থিতিতে নিজেরাই নেট প্র্যাকটিসে নেমে পড়েন।
এই মধুর দৃশ্য দেখে তথাকথিত ইসলাম বিদ্বেষী নারীবাদীদের গায়ে আগুণ ধরে গেছে। অথচ নারীবাদের অন্যতম উদ্দেশ্যই হলো পোশাকের স্বাধীনতা। এই মা যদি বিকিনি পরে ক্রিকেট খেলতো এরা উল্লাসিত হতো, এরা লিখেছে এই বস্তা মার্কা পোশাকে ক্রিকেট খেলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শুনার চাইতে টাইট টপস আর জিন্স পরে বেশা, খা-মা গালি শুনাও শ্রুতিমধুর। অথচ এই মা নিজে জাতীয় ক্রিকেটার হতে আসেননি। সন্তানকে তৈরি করতে, উৎসাহ দিতে সাথে এসেছেন। বাস্তবতা হলো, এই ইয়ামিনরাই একদিন সাকিব, তামিম হবে। এদের সন্তানরা হবে না। আমাদের জাতীয় ক্রিকেটাররা প্রায় সবাই এ ধরনের পরিবার হতেই উঠে আসা। এই নারীবাদী গুলোর সন্তানের জন্য এ ধরনের পরিশ্রম আর ত্যাগেরও অভ্যাস নেই। এ ধরনের অনুপ্রেরণা দেয়ারও ক্ষমতা নেই। নিজেকে উন্মুক্ত করা পর্যন্তই এদের নারীবাদের দৌড়। তাই অন্য কাউকে আবৃত পোশাকে দেখলেই, এদের মনে হতে থাকে সারা শরীরে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়