শিরোনাম
◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরন

সোহেল রানা : [২] "এসো-এন্টিবডি তৈরী করি,করোনা জয় করি" এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে কমলগঞ্জ আম্বিয়া কে.জি স্কুল এবং করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ এর যৌথ উদ্যোগে আম্বিয়া কে.জি স্কুল প্রঙ্গনে এ ঔষধ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আম্বিয়া কে.জি স্কুলের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান।

[৩] সাংবাদিক সুভ্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের সভাপতি কবি, সাংবাদিক সারোয়ার আহমেদ, বিশিষ্ট কবি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম সেফুল, আম্বিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো.সালাউদ্দিন, ভানুগাছ বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মো:সানোয়ার হোসেন, আম্বিয়া কে.জি স্কুলের প্রিন্সিপাল মমতা রানী সিনহা।

[৪] এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার নির্বাহী সম্পাদক সালাউদ্দিন শিহাব, দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসেন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি পনিত রঞ্জন দেবনাথ, দৈনিক আমাদের নতুন সময় মৌলভীবাজার প্রতিনিধি সোহেল রানা প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ