শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক’সহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে দুই জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন।

[৩] বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাইজদি-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] যাত্রীবাহী বাস সুগন্ধা কিং পরিবহনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার আরোহীরা হতাহত হন।

[৫] নিহতরা হলেন- সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কামাল (৩৫) ও অজ্ঞাত পরিচয় অটোরিকশাচালক (৩২)। আহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

[৬] স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে সোনাপুর থেকে সুগন্ধা কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনীর উদ্দেশে ছেড়ে যায়। বাসটি মাইজদী-চৌমুহনী সড়কে নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক (৩২) নিহত হন। অপর দুই যাত্রী আহত হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়