শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় কোভিড আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: [২] সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় করেনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩১ জন। আর ভাইরাসটির উপসর্গ পর্যন্ত মারা গেছেন আরো অন্তত ৯২ জন।

[৩] মৃত ওই নারীরা হলেন, তালা উপজেলা সদরের নুরআলী সরদারের স্ত্রী করোনা আক্রান্ত ফজিলা খাতুন (৬৫) ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্র গাইনের স্ত্রী তরঙ্গীনী গাইন (৪৮)।

[৪] মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন তালা উপজেলা সদরের নুরআলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে তিনি মারা যান।

[৫] এদিকে, জ¦র ও শ^াসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্র গাইনের স্ত্রী তরঙ্গীনী গাইন গত ২ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

[৬] সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দইি নারীর লাশ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়