শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালিতে জঙ্গিদের চোরাগুপ্তা হামলায় ১০ সেনা নিহত, আহত বহু

সিরাজুল ইসলাম: [২] মৌরিতানিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে গুইরি এলাকায় বৃহস্পতিবার রাতে এ হামলা হয়। ১৮ আগস্ট সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইটা উৎখাত হওয়ার পর এটাই সব চেয়ে বড় হামলা। এপি

[৩] এ হামলায় মালির আর্মি মিশনের সদস্যরা মৃত্যু, আহত ও ক্ষতির শিকার হয়েছে। দেশটির সেনাবাহিনী শুক্রবার টুইটারে এ তথ্য প্রকাশ করে। ইসলামপন্থি জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

[৪] সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। তারা চারটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। তবে কেউ হামলার দায় স্বীকার করেনি। সেনা নিরাপত্তা পুনর্বহাল করার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডিপ্লোম্যাট

[৫] গত সপ্তাহে মধ্য মালিতে জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ সেনা নিহত ও ১২ জন আহত হয়। নিউইয়র্ক পোস্ট

[৬] এদিকে ৭৫ বছর বয়সী কেইটার শারীরিক অবস্থা জানা যাচ্ছে না। তাকে বিদেশে পাঠানো হবে কি না, তাও নিশ্চিত করছে না সামরিক সরকার। তবে তারা বলছে, তার চিকিৎসার প্রয়োজনে যা দরকার, সরকার তাই করবে। এখন দেশ শাসন করছে সেনাবাহিনীর আসিমি গোইটার সেনা সরকার। তারা বলছেন, বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে তাদের তিন বছর লাগবে। আলজাজিরা

[৭] দেশটির বিরোধী দল এবং পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক দ্রুত বেসামরিক শাসকের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়