শিরোনাম
◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকরিয়ায় গরু চুরির মামলায় নির্যাতনের শিকার মা-মেয়েসহ পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত

কক্সবাজার প্রতিনিধি: [২] সোমবার (২৪ আগস্ট) দুপুরে চকরিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

[৩] এদিকে, চুরির অপবাদে দুই নারীকে নির্যাতনের ঘটনায় তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে দোষীদের গ্রেপ্তার চেয়ে আবেদন করেন আইনজীবী জেসমিন আক্তার। এসময় আদালত জানায়, কক্সবাজার প্রশাসনের তদন্তে কোনো গাফিলতি হলে হস্তক্ষেপ করা হবে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।

[৪] গরু চোর’ আখ্যা দিয়ে গত শুক্রবার (২১ আগস্ট) মা-মেয়েসহ একই পরিবারের পাঁচজনকে রশিতে বেঁধে প্রকাশ্যে ঘুরানো ও নির্যাতনের অভিযোগ ওঠে। গরু চুরির অপবাদ দিয়ে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হয়। সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা। এরপর তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে।

[৫] অভিযোগ আছে, সেখানেও তাদের মারধর করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম। এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের পাঠানো হয় কারাগারে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন হারাবাং ইউনিয়ন চেয়ারম্যান মিরানুল ইসলাম। যদিও তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়